বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাবেন খালেদা জিয়া’

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। রোববার রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।
জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন- তা এখনো চূড়ান্ত হয়নি।
বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে জানিয়ে তিনি বলেন, সাড়ে ৭০০’র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছে। আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে ১১ জন রোগী দু-চোখে দেখছেন না। তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। বেগম খালেদা জিয়ার নির্দেশেই আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে আসা বলেও জানান ডা. জাহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102