শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৮৮ Time View

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে আওয়ামী লীগকে দল গঠন নিয়ে এক মন্তব্যের জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক দলগুলার মধ্যে।

সাখাওয়াত হোসেনের বক্তব্য দেওয়ার পরেই তাৎক্ষণিক বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় হাজারখানেক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবারও নয়াপল্টন পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউনিটের বিপুল সংখ্যক নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102