বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

মা তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠকবাজ..

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৭৯ Time View

আমার মা মূর্খ্য মানুষ, শিক্ষা নাই তাই দূর্ভিক্ষ শব্দের অর্থ কী তা জানেন না, তবে কিস্তি আছে সাপ্তাহে তা জানে। ভোর হয়, মা পাজড় ভাঙা ব্যাথা নিয়া এই বাড়ি ঐ বাড়ি ছুটোছুটি করে টাকা খুঁজে। কিস্তির টাকা।

ছোটবোনটা সকাল হতে মাটিতে গড়াগড়ি করে কাঁদতেছে। মা ভাত খামু, গরুর দুধ দিয়া ভাত খামু। মা আমার আঁচলের ওপাশে কেনো জানি পেরেশান চোখজোড়া আড়াল করে বার বার। হাসি মুখে ছুটোবোনকে আশা দেয় বড় গরুর দুধ দিয়ে ভাত খাইতে দিবে দুপুরে।

ছোটবোন ভাত খাচ্ছে চমৎকার আনন্দ নিয়ে ভাতের মাড় দিয়ে। মা পাশে বসে রূপকথার গল্প শোনাচ্ছে, ভাতের মাড় হইলো বড় গরুর দুধ। ছোট গরু ঘাস খায়, সে জন্য ঐ দুধ বেশি মজা না রে মা, এইটা বড় গরুর দুধ এইটা বেশি মজা।

মা মিথ্যা বলতেছে, আমি কীভাবে মা’কে বলি? মা তুমি একটা মিথ্যাবাদী, তুমি একটা ঠকবাজ..

“দূর্ভিক্ষ”
লেখা: আরিফ হুসাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102