বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

৯০ ফুট দীর্ঘ ৬ হাজার কেজি ওজনের আস্ত সেতু চুরি

Coder Boss
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৬২ Time View

ভারতের মুম্বাইয়ের পশ্চিম শহরতলিতে ড্রেনের ওপর রাখা ৬ হাজার কেজির একটি লোহার ব্রিজ চুরি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ড্রেনের এক পাশ থেকে আরেক পাশে বিপুল সংখ্যক হাই ভোল্টেজ বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য ৯০ ফুট লম্বা অস্থায়ী এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। কয়েক মাস আগে সেখানে নতুন স্থায়ী ব্রিজ তৈরি হলে অস্থায়ী ব্রিজটিকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। পরে গত ২৬ জুন নির্মাণকারী সংস্থার লোকেরা দেখেন ব্রিজটি চুরি হয়ে গেছে।

বাঙ্গুর নগর থানার আধিকারিক জানিয়েছেন, ব্রিজটি খুঁজে না পেয়ে নির্মাণকারী সংস্থা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ তদন্তে নামে। তদন্তে দেখা যায়, গত ৬ জুন ব্রিজটিকে শেষ দেখা গিয়েছিল। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায়, পুলিশ আশেপাশের এলাকায় থাকা ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করে গত ১১ জুন সেতুর দিকে একটি বড় যান চলাচল করতে দেখে।

তিনি বলেন, এরপর পুলিশ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ট্র্যাক করে খুঁজে বের করে। গাড়িটিতে একটি ‘গ্যাস কাটার’ মেশিন ছিল যা দিয়ে সেতুটিকে কেটে টুকরো করে ফেলা হয়।

পুলিশ তদন্তে জানতে পারে, এই ঘটনার সাথে নির্মাণকারী সংস্থার একজন কর্মচারী যুক্ত ছিল। পরে পুলিশ সেই কর্মচারীসহ তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করে।

ঘটনাস্থল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102