বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু করার তা‌গিদ ব্রিটিশ হাইক‌মিশনা‌রের

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৩ Time View

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার তা‌গিদ দি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (২১ জুন) রা‌তে ঢাকার এক‌টি হো‌টে‌লে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিবস অনুষ্ঠানে নির্বাচন নি‌য়ে এ তা‌গিদ দেন হাইক‌মিশনার।

ব্রিটিশ হাইক‌মিশনার ব‌লেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু ঝুঁকি মোকাবিলা, বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যুতে একযোগে কাজ করছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধাও রয়েছে।

সারাহ কুক বলেন, ব্রিটেনের রাজার জন্মদিন পালন একটি আনন্দের মুহূর্ত। তার জন্মদিন উদযাপন ব্রিটেনের বহুমুখী সংস্কৃতির প্রতিফলন।

ব্রিটিশ হাইক‌শিনার ব‌লেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ একটি শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে। আমাদের দীর্ঘ দি‌নের ভাগ করা ইতিহাস দুই দে‌শের জনগ‌ণের যোগা‌যোগ ও বন্ধন‌কে আরও শ‌ক্তিশালী ক‌রে‌ছে। কমনওয়েলথ সদস্য হিসে‌বে রাজা হচ্ছেন আমাদের কমনওয়েলথ পরিবারের প্রধান।

তি‌নি ব‌লেন, আজকে বাংলাদেশে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারকে সমর্থন করার জন্য আমরা অনুদান দিচ্ছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তি‌নি ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে ফেরার পথে যুক্তরাজ্যে যাত্রা বিরতি নিয়েছিলেন। সেসময় থেকেই যুক্তরাজ্যের সঙ্গে আমাদের গভীর সম্পর্কের সূচনা হয়। গত ৫০ বছরে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি জনগণের সম্পর্ক বেড়েছে।

আগামী দিনে ব্রিটে‌নের স‌ঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃ‌দ্ধি পাওয়ার প্রত্যাশা ব‌্যক্ত ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102