রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

‘ফ্যাসিবাদকে’ সরানোর ওপর নির্ভর করছে জাতির অস্তিত্ব: ফখরুল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৬৬ Time View

ফ্যাসিবাদ সরকারকে সরানোর ওপর জাতির অস্তিত্ব নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতির সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত এখন। প্রতিটি মুহূর্তে প্রতারণার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে। দেশের এমন ভয়াবহ অবস্থা বিএনপি কখনও কল্পনাও করেনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, প্রতারক সরকার জাতিকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। পশ্চিমা বিশ্ব ও ভারতকে জঙ্গিবাদ দেখাতে চায় সরকার। জঙ্গি বানিয়ে সরকার ফায়দা হাসিলের চেষ্টা করছে।
অভিযোগ করে তিনি বলেন, একটা পাড়া থেকে গহিন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদের জঙ্গি বলে তুলে নিয়ে আসল। তারা (আওয়ামী লীগ) দেখাতে চায় যে, বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এদের দমন করতে শুধু তাদেরই দরকার। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এটা তারা দেখাতে চায় পশ্চিমা বিশ্বকে, ভারতকে। কিন্তু আমরা তো জানি জঙ্গি বলতে তারা।

 

জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি এই সরকার। তারা আজকে সাধারণ মানুষের ওপর জঙ্গিবাদ, সন্ত্রাস চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা আজকে হত্যা করছে। তাদের অধিকার গুলোকে কেড়ে নিচ্ছে। জঙ্গি তো সেটাই।’
ফখরুল বলেন, এ দেশের মানুষ ধর্মপ্রাণ, এটা তো তাদের পাপ নয়, অপরাধ নয়। যে-সব মানুষ ধর্ম পালন করে, তাদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে “জিয়া পরিবারকে খুনি’ বলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের নাম একুশে আগস্টের মামলায় জড়ানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সন্ত্রাস করে না। এবার কোনো কৌশলে কাজ হবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, তত্ত্ববধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102