রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎ

Coder Boss
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৮৮ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় একটি সূত্র।

সূত্রমতে— রাত সোয়া ৯টা পর্যন্ত গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে রাত ৮টা ২২ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান মির্জা ফখরুল।

ওই সূত্র আরও জানায়, সরকারের পদত্যাগের একদফা দাবিতে গত ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ এবং পরদিন ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিকে ঘিরে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতিসহ চলমান আন্দোলন সম্পর্কে বেগম জিয়াকে অবহিত করতেই ফিরোজায় যান মির্জা ফখরুল।

এ সময় দলের মহাসচিবকে আন্দোলন সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন খালেদা জিয়া। এর আগে গত ২৫ জুলাই ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। তারও আগে ৮ জুলাই ফিরোজায় যান বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102