রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

হাজতি রুনাকে নির্যাতনের জেরে পাপিয়াকে কুমিল্লা কারাগারে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪২০ Time View

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে হাজতি রুনা লায়লাকে মারধর ও নির্যাতনের ঘটনায় কারাবন্দি বহিষ্কৃত মহিলা যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় গাজীপুরের কাশিমপুর থেকে একটি প্রিজনভ্যানে করে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে উদ্দেশে পাঠানো হয়। সেখানে পাপিয়াকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
কাশিমপুর কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, হাজতি নির্যাতনের অভিযোগের ঘটনায় কাশিমপুর কারাগারের জেলার ফারহানা আক্তার, ডেপুটি জেলার জান্নাতুল তায়েবা ও মেট্রন হাবিলদার ফাতেমাকে শোকজ করা হয়েছে।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লা আল মামুন জানান, যেহেতু তার আচরণে সমস্যা ছিল, বন্দিদের মারধর করতো, তাই এখানে যেন ওই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে, সে জন্য পাপিয়ার প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। গাজীপুরে যেমন তাকে রাইটার হিসেবে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, কুমিল্লায় তাকে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি।

আব্দুল্লা আল মামুন আরও জানান, কুমিল্লায় নারীদের জন্য বিশেষায়িত কোনো কারাগার নেই, শুধু ছোট ছোট দুটো কক্ষ আছে। যার প্রত্যেকটিতে ৪০-৫০ জন করে আসামি থাকেন। পাপিয়াকে সেখানে সাধারণ আসামিদের সঙ্গে রাখা হয়েছে। তার জন্য বিশেষ কোনো ব্যবস্থাও নেই।
এদিকে মারধরের শিকার রুনা লায়লা এখন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102