রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

দুই দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৬৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন।

এদিন চাঁদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

এর আগে চাঁদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ। এদিন সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আলাদতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন আশিকুর রহমান অনু নামে এক ব্যক্তি। এরপর গত ২৮ মে এই মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে চাঁদকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102