শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৬৫ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীদের সঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। উপজেলার চৌদ্দগ্রাম বাজারে আজ সকাল ৯টায় মঞ্চ দখলকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয়েছে সাংসদ গ্রুপের সভামঞ্চ। এতে আহত হয়েছে পুলিশসহ উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী। বর্তমানে চৌদ্দগ্রাম বাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষে চলছে। এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

জানা যায়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিম অংশের নেতাকর্মী এবং সাংসদ মুজিবুল হকের অনুসারী নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102