বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

তাপদাহে হাইস্কুল-কলেজের পিটি সমাবেশ বন্ধ, করা যাবে না খেলাধুলা

Coder Boss
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৬৩৪ Time View

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের কারণে সব হাইস্কুল ও কলেজের প্রাত্যহিক সমাবেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রাখতে স্কুলগুলোকে বলা হয়েছে। সোমবার সব সরকারি-বেসরকারি হাই স্কুল ও কলেজকে এসব নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরে প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি বেসরকারি হাইস্কুল ও কলেজগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, যেসব সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

এ সতর্কবার্তার আলোকে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব সতর্কতামূলক নির্দেশনা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এদিকে তীব্র দাবদাহের জেরে আগামী ৬ থেকে ১১ই জুন পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। জানা যায়, বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র দাবদাহের করণে অসুস্থ বোধ করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102