পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা।
Coder Boss
-
Update Time :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
-
২
Time View
- পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক ভোরের খবরে সাভার থানা প্রতিনিধি মো. রুহুল আমিন আলামিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। এই পবিত্র মাসে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। রমজান আমাদের ধৈর্য, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে, যা একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে সকল প্রকার অন্যায়, দুর্নীতি ও হিংসা পরিহার করে মানবকল্যাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা উচিত। সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের এই মাসের প্রধান অঙ্গীকার। দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন— “মহান আল্লাহ যেন এই পবিত্র মাসের সিয়াম, কিয়াম, দোয়া ও ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেন। পরিশেষে তিনি বলেন, “মাহে রমজানের পবিত্রতা ও মহিমা আমাদের জীবনে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক— এই কামনায় সবাইকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।”
Please Share This Post in Your Social Media
More News Of This Category