বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি।

স্টাফ রিপোর্টার মো রুহুল আমিন (আলামিন)
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

 

নিজস্ব প্রতিবেদক , সাভার | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬
​আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। ​​সাভারের ছায়াবীথি ও আড়াপাড়া,জালেশর,জামসিং এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগটি বাজার রোড হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলে সাভার পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ভোটার এবং সাধারণ শ্রমজীবী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। রেকর্ড ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু” ​গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন: ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই একজন সৎ, শিক্ষিত ও আদর্শিক ব্যক্তিত্ব। তিনি বিএনপির দুঃসময়ের কান্ডারী এবং দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। সাভারবাসী তাকে আগামীতে এমপি ও মন্ত্রী হিসেবে দেখতে চায়। ​তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে ডা. সালাউদ্দিন বাবু বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সবচাইতে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়বেন। ​উল্লেখ্য যে, ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এর আগে দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এলাকায় তার ব্যক্তিগত ক্লিন ইমেজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মাঝে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন তৃণমূলের রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102