বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
আপডেটঃ
গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন

গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর-২ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই তীব্র হচ্ছে। দৈনিক হক কথা–র সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এম মঞ্জুরুল করিম রনি প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী এম এ হানিফ সরকার। পাশাপাশি ইসলামী ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী আলী নাসের খানও হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন বলে জরিপে উঠে এসেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইসলামী ১০ দলীয় জোটের আলী নাসের খান এবং ইসলামী আন্দোলনের এম এ হানিফ সরকার—এই দুই প্রার্থীকে সাধারণ ভোটারদের একটি বড় অংশ এখনও তেমনভাবে চেনেন না।

বিপরীতে, বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগরের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নান সাহেবের সন্তান হওয়ায় দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচিত মুখ। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জরিপে আরও দেখা গেছে, প্রায় ২০ শতাংশ ভোটার এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ফলে শেষ মুহূর্তের প্রচারণা ও মাঠপর্যায়ের পরিস্থিতিই নির্ধারণ করবে কার জনপ্রিয়তা কতটা কার্যকরভাবে ভোটে প্রতিফলিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত এবং ভোটের দিন উপস্থিতি—এই দুই বিষয়ই গাজীপুর-২ আসনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটের মাঠেই স্পষ্ট হবে প্রকৃত শক্তির হিসাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102