রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

পান্থপথে গুলিবর্ষণ: সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত আরও একজন

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

সংবাদ:
রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আজিজুল হক মোসাব্বির নামে স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বুধবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার কাবাব সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, যাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে তাঁদের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আজিজুল হক মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102