আল-আমিন রহুল-স্টাফ রিপোর্টার- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
রবিবার (আজ) ঢাকায় অবস্থিত জিয়া ও খালেদা জিয়ার মাজারে তিনি গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসনের অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট শহিদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাসক বসির উদ্দিন।
এছাড়া গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমান ও সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।