সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

চাঁদা না পেয়ে শিবগঞ্জে ভয়াবহ নির্যাতন: যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাত-পা কাটার চেষ্টা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

সংবাদ প্রতিবেদন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত-শিবিরের কর্মীরা জড়িত বলে আহত যুবক ও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

আহত যুবকের নাম আবু সুফিয়ান সিজু (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর–বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন জামায়াত-শিবিরকর্মী সিজুকে ধরে এনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও দুই পায়ে এলোপাতাড়ি কোপানো হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দূর থেকে ঘটনাটি দেখলেও ভয় ও আতঙ্কে কেউ এগিয়ে আসতে সাহস পাননি। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সুফিয়ান সিজু অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে দীর্ঘ সময় ধরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে। তার দাবি, হামলার সঙ্গে আব্দুর রাজ্জাক, শরৎনগর গ্রামের আনোয়ার, চামা বাজারের এক পোল্ট্রি ব্যবসায়ীর ভাই নূরসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102