লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী বীথিকা বিনতে হোসাইনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার নেতাকর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বীথিকা বিনতে হোসাইনের মনোনয়ন প্রত্যাশার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।