বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব ভিপি ইব্রাহীম খলিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল ও সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এপিপি, গাজীপুর জজকোর্ট—জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা ও উপজেলা শাখার আহ্বায়ক জনাব মো. মহসিন সরকার।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ দেওয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক জনাব মো. রুবেল সরকার। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন গাজীপুর জেলা জিয়া সাইবার ফোরামের সদস্য সচিব জনাব মো. কাজল আহমেদ রিয়াজ।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ডিজিটাল মাধ্যমে সংগঠনের ভূমিকা, সাইবার জগতে অপপ্রচার মোকাবিলা এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, আদর্শিক শক্তি ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে জিয়া সাইবার ফোরাম ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102