সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

শিবির নেতার মামলায় তীব্র ক্ষোভ: জিয়া সাইবার ফোর্সের প্রতিবাদ।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক -ঢাকা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স  তাদের নেতৃবৃন্দ ও অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েম কর্তৃক দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম এক যৌথ বিবৃতিতে গত ২ ডিসেম্বর ২০২৫ সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো রুহুল আমিন (আলামিন) এর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘৃণ্য কর্মকাণ্ড দেশের বাক-স্বাধীনতার ওপর চরম আঘাত এবং ভিন্নমত দমনের নির্লজ্জ প্রচেষ্টা।” তারা অভিযোগ করেন, শিবির নেতার এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি সমর্থিত অনলাইন কর্মীদের হয়রানি করার হীন চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

​বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে এই ভিত্তিহীন ও মানহানিকর মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায়, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী বৃহত্তর প্রতিবাদ কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102