সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

**আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় আবেগঘন মুহূর্ত।

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

এইচ এম জামিরুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি

অশ্রুসিক্ত নয়নে ধানের শীষের ভোট প্রার্থনা করলেন জননেতা মাসুদ রানা প্রধান** জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যখন বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী, মাটি ও মানুষের আপামর নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এবং জিয়া পরিবারের বিশ্বস্ত সৈনিক জননেতা জনাব মাসুদ রানা প্রধান অশ্রুসিক্ত নয়নে নেতাকর্মী ও এলাকার মানুষের প্রতি ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। তিনি তার বক্তব্যে বলেন— “এই দেশ শহীদ জিয়ার আদর্শ দিয়ে প্রাণ পেয়েছে, সেই গণতন্ত্র আজ হুমকির মুখে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে, দেশকে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে ফিরিয়ে নিতে এবং জনগণের কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করতে ধানের শীষের বিজয় ছাড়া আর কোনো পথ নেই। আমি আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই এবং আপনাদের শক্ত হাতে ধানের শীষকে জয়ী করার অঙ্গীকার চাই।” তার এ আবেগঘন বক্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি হয়। কর্মীরা স্লোগান ও গর্জনধ্বনিতে পুরো স্থান মুখরিত করে তোলেন। সভায় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের উপস্থিতি কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন— “দমন-পীড়নের মধ্যেও বিএনপির প্রতিটি নেতাকর্মী আজও সংগ্রামী। ধানের শীষের পক্ষে জনগণের ভালোবাসা দিন দিন আরও দৃঢ় হচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের অনিবার্য।” কর্মীদের উৎসাহ-উদ্দীপনায় মুখরিত পুরো অনুষ্ঠানস্থল সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি কর্মসূচিকে আরও সফল ও প্রাণবন্ত করে তোলে। সভার শেষাংশে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102