শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

শহীদ জিয়ার সমাধিতে জিয়া সাইবার ফোর্সের শ্রদ্ধা নিবেদন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ Time View

সংবাদ:

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপির অনলাইন ও অফলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স।

শুক্রবার (৭ নভেম্বর) ভোরে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে. এম. হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মার্চেন্ট মেরিন অফিসার মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, সহ-সম্পাদক সাজ্জাদুল আলম পলাশসহ কেন্দ্রীয় নেতারা।

এছাড়া ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মশিউর রহমান, আরফান আলী রনি, রাজিবুল ইসলাম, মাসুদ রানা, সৌরভসহ বিপুলসংখ্যক সদস্য।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ স্বাধীনতার পর জাতির দ্বিতীয় বিপ্লবের দিন, যেদিন দেশপ্রেমিক সৈনিক ও জনতা মিলে জাতিকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করেছিল।
তারা বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতীক হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102