নিজস্ব প্রতিনিধি সাভার, ঢাকা:
গত শুক্রবার ১ অক্টোবর রোজ শুক্রবার সাভারের রেডিও কলোনিতে জুমা নামাজের সময় ছাত্রলীগের একটি অংশের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে পরবর্তীতে নড়েচড়ে বসে সাভার মডেল থানা পুলিশ। এরপরই শুরু হয় পুলিশের ঝটিকা অভিযান। সেই অভিযানের সূত্র ধরে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত: তানজিদুর রহমান তানজিল (২৪)। তিনি সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। রবিবার (২ নভেম্বর, ২০২৫) ভোররাতে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ঙ্কর পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত তানজিলকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনায় আর কারা কারা যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।