নিজস্ব প্রতিনিধি:সাভার (ঢাকা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। দলের প্রাথমিক তালিকার ভিত্তিতে এই আসনে আবারো মনোনয়ন পেয়েছেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রাথমিক তালিকার ঘোষণা দেন।সালাউদ্দিন বাবু’র মনোনয়ন পাওয়ার কারণ ও প্রতিক্রিয়াখোঁজ নিয়ে জানা গেছে, ডা. সালাউদ্দিন বাবু পূর্বেও এই আসন থেকে দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। দলের দুঃসময়ে তাঁর ভূমিকার কারণে তাঁকে আবারও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।মনোনয়নের খবর সাভার ও আশুলিয়ায় পৌঁছানোর পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সাভারের নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস এবং মিষ্টি বিতরণের দৃশ্য পরিলক্ষিত হয়।ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার সিটি মেয়র পদপ্রার্থী লায়ন মো খোরশেদ আলম ডা. সালাউদ্দিন বাবুকে অভিনন্দন জানিয়ে বলেন,ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু তাঁর উন্নয়নমূলক দূরদর্শিতা এবং এলাকার মানুষের প্রতি তাঁর অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার।তিনি শুধু স্বপ্ন দেখাননি, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সফলভাবে কাজ করেছেন।জনগণের সমস্যাগুলি তিনি গভীরভাবে বোঝেন এবং সেগুলোর সমাধানে তিনি সবসময় সবার আগে এগিয়ে আসেন। একই সাথে”সকল নেতাকর্মীকে দল-মত নির্বিশেষে সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতা খোরশেদ আলম।