সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিলেন বিএনপি নেতা সফিকুর রহমান কিরণ।

প্রতিনিধি মালত আবুল কালাম মুন্না
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ Time View

9999

​শরীয়তপুর জেলা -প্রতিনিধি মালত আবুল কালাম মুন্না :

​রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে নিহত শরীয়তপুর জেলার আবুল কালামের পরিবারকে সমবেদনা জানাতে পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন।
​বুধবার ২৯/১০/২০২৫ বিকেলে নিহত কালামের ঈশ্বরকাঠি গ্রামের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক ও শিক্ষাগত সহায়তার ঘোষণা দেন।​জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন নিহত আবুল কালামের দুই শিশু সন্তান—আবদুল্লাহ (৫) ও পারিসা (৩)-এর পড়ালেখা করানোর সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ারও ব্যবস্থা করা হবে।​নিহত আবুল কালাম ছিলেন নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের বাসিন্দা। গত রোববার ফার্মগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।এ সময় সফিকুর রহমান কিরণ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তিনি সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।পরিবারকে সমবেদনা জানানোর সময় তার সঙ্গে নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝীসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102