শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ঘাট দখলে রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে সতর্ক থাকুন: নৌ উপদেষ্টা সাখাওয়াত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ Time View

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তার যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। আপনারা সকলে তা প্রতিহত করবেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নলচিরা ঘাট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন, এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আমরা এখানে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে কেন এত বছর লাগলো। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তবর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন সে এসে ঘাট দখল করবে। তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ষোল সতরো বছরের পুণরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন।
এ সময় তিনি আরো বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যন ঘাটে রুটে শীঘ্রই ফেরী চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই আমি থাকতেই এ ফেরী যেন উদ্ধোধন করতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডবিøওটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতন সহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102