সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, প্রতিটি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত প্রয়োজন — আব্দুল জলিল

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক, ইতালি:

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিত অগ্নিসংযোগের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে ইতালির তরিনো শহরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালী সময় রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬টায় তরিনোর করছো এমিলিয়া ৩–এ অবস্থিত বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল জলিল, আহবায়ক, জিয়া সাইবার ফোর্স ইতালি শাখা।
উপস্থাপনায় ছিলেন জনাব মোতাহের চৌধুরী, সাবেক সভাপতি, যুবদল পালেরমো শাখা, ইতালি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল জলিল বলেন,

“দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেভাবে ধারাবাহিকভাবে আগুন লাগছে, তা থেকে সহজেই অনুমান করা যায়—একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী ফ্যাসিস্ট হায়নার দোসরগণ এখনও সক্রিয় রয়েছে।”

আব্দুল জলিল বলেন,জিয়া সাইবার ফোর্স নিয়ে যড়যন্ত্র থেমে নেই।হাসিনার ভয়ে যারা ২০১৮ সালে পালিয়ে গিয়েছিল,তারা আবারও সক্রিয় হয়েছে। এখন তারা নতুন করে বিভিন্ন জেলা এবং বিদেশে পাল্টা কমিটি দিচ্ছে যা বিএনপিকে বিভক্তি করার পায়তারার সামিল।সকল ষড়যন্ত্র রুখে অন-লাইন ও রাজপথে জিয়া সাইবার ফোর্স বিএনপির পক্ষে দূর্দিন বা সুদিন সব সময় ছিল এবং থাকবে।ইনশাআল্লাহ্

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের তরিনো শাখার নেতৃবৃন্দ।

সার্বিক আয়োজনে ছিল জিয়া সাইবার ফোর্স (ইতালি শাখা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102