শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

হাতিয়ায় ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর উদ্বোধন

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২০২ Time View

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (MGI) পণ্য ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌর এলাকার স্টার চাইনিজে মেসার্স আলিফ মিম ট্রেডার্সের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজার মো:ফজলে আজিম, সিনিয়র এক্সিকিউটিভ নাজমুল হোসাইন রাহী, সিনিয়র এক্সিকিউটিভ টেকনিক্যাল ইন্জিনিয়ার মো:সিহাব, পরিবেশক মো: আরিফ উদ্দিন সহ স্থানীয় নির্মাণ শিল্পী, ব্যবসায়ী, ঠিকাদার বৃন্দ।কোম্পানির ডেপুটি ম্যানেজার মো: ফজলে আজিম বলেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ‘ঢালাই স্পেশাল (Dhalai Special) সিমেন্ট’ দেশের অন্যতম মানসম্মত ও টেকসই সিমেন্ট হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন থেকে হাতিয়া উপজেলার নির্মাণ কাজেও এই সিমেন্টের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করবে স্থানীয় পরিবেশক মেসার্স আলিফ মিম ট্রেডার্স।পরিবেশক মো: আরিফ উদ্দিন বলেন, দেশের উন্নয়ন প্রকল্প, ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণে মানসম্মত সিমেন্ট ব্যবহারের বিকল্প নেই। ঢালাই স্পেশাল সিমেন্ট দীর্ঘস্থায়ী ও টেকসই নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাতিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানে মানসম্মত নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে পণ্য পরিচিতিমূলক লিফলেট ও উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102