শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহতদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও সমবেদনা

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ Time View

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান লেখেন, “মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন—এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন নিহতদের আত্মার শান্তি দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”

তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যেন এমন ট্র্যাজেডি আর না ঘটে।”

দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। স্বজনরা ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৭টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তারা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102