সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

জান্নাতের টিকিট বিক্রির প্রচার ধর্ম নিয়ে প্রতারণা: রিজভী

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণায় ধর্মকে অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে”—এই ধরনের প্রচার ইসলাম ও ধর্মীয় নীতির বিরুদ্ধে। এটি একটি ভয়ংকর প্রতারণা এবং রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করার একটি বিপজ্জনক প্রবণতা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, তারা মধ্যযুগীয় খ্রিষ্টান পাদরিদের মতো জান্নাতের টিকিট বিক্রির মতো আচরণ করছে। তিনি অভিযোগ করেন, জামায়াত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।

তিনি আরও বলেন, “যারা গণভোটের কথা বলছে, তারা নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এদের মূল লক্ষ্য রাজনৈতিক ফায়দা হাসিল করা।” তিনি এটিকে ‘মওদুদীবাদী বিভ্রান্তি’ বলে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ঈমান ও আকিদার পরিপন্থী।

রিজভী অভিযোগ করেন, জামায়াত অতীতের অপরাধ ঢেকে রেখে এখন ধর্মের দোহাই দিয়ে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের প্রকৃত চেহারা চিনে ফেলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মো. আলমগীর হোসাইন। এতে আরও বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ খায়রুল কবির খোকন, রফিকুল ইসলাম জামাল, এ টি এম আবদুল বারী ড্যানী এবং মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102