শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক – এনামুল হক এনাম

Coder Boss
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

চট্রগ্রাম প্রতিনিধি,মোঃ কামাল হোসেন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন – দীর্ঘ ১৭ বছর ধরে জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে থাকা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে এবং জনগণের হরণকৃত মৌলিক অধিকার ফিরিয়ে আনতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বহুল প্রতিক্ষিত এই নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশের জনগণ সেই নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না। অচিরেই জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন – আসন্ন নির্বাচনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিজয়ের জন্য প্রস্তুত। শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রতিটি সদস্যকে ঘরে ঘরে বিএনপির ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে এনামুল হক এনাম বলেন – আপনাদের প্রথম ভোট দিন সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক ধানের শীষে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। বিএনপি সবসময় জনগণের স্বার্থ ও দেশের সার্বভৌমত্বের পক্ষে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সর্বাধিক ত্যাগ স্বীকার করেছে। আমরা চাই তরুণ প্রজন্মের সমর্থন, তরুণদের সঙ্গে নিয়েই বিএনপি দেশ গড়বে।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পটিয়ার কৈয়াগ্রাম এলাকায় পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আওতাধীন হাইদগাঁও, খরনা ও কচুয়াই ইউনিয়নের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান বক্তা ছিলেন – চট্টগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন। এসময় উপস্থিত ছিলেনউ

পজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার চৌধুরী, সহ-সভাপতি জাগির হোসেন মেম্বার, আকতার হোসেন সিকদার, মোহাম্মদ ইছহাক, আবদুল করিম মেম্বার, অহিদুল আলম খোকন, খায়রুল আমিন বাবুল, এড. আরিফুর রহমান তারেক, মোঃ সোলাইমান, নাজিম উদ্দীন, নুরুল হোসেন খান, ইউসুফ তালুকদার, যুগ্ম সম্পাদক আজাদ রহমান, শেখ মোঃ নাসির, সহ-সাধারণ সম্পাদক আশিক ইমতু রাফি, নুর মোহাম্মদ আজাদ, প্রচার সম্পাদক ওসমান আহমেদ শান্ত, সহ-প্রচার সম্পাদক মনির উদ্দীন নয়ন, কচুয়াই ইউনিয়নের আহ্বায়ক মোঃ মঈন উদ্দিন (বাদল মেম্বার), সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব জিয়া উদ্দীন বাবলু, হাইদগাঁও ইউনিয়নের আহ্বায়ক আবু তালেব টিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল হোসেন শাহেদ, সদস্য সচিব মোঃ তারেকুল ইসলাম, খরনা ইউনিয়নের আহ্বায়ক মোঃ ওয়াসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বেলাল উদ্দীন, সদস্য সচিব রেজাউল করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102