নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মোঃ একে আজাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা এবং প্রবাস ও তৃণমূলের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রাপ্তদের মধ্যে *আব্দুল মান্নান* দিন দিন এগিয়ে রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সৌদি আরব যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
পাশাপাশি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবেও সক্রিয় আছেন।
তৃণমূলের নেতাকর্মীদের সাথে সুদৃঢ় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা, এবং দলীয় আদর্শে অবিচল থাকায় স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের অনেকেই তার নাম প্রাধান্য দিচ্ছেন।
বিভিন্ন গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে জনগণের কাছে করে তুলেছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ।
নোয়াখালী-২ আসনে নতুন নেতৃত্বের যে চাহিদা, তাতে আব্দুল মান্নান একটি গ্রহণযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন— এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।