রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

জেলা ছাত্রদল এর সাংগঠনিক প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সাইফুল ইসলাম উজ্জ্বল।

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালী জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম উজ্জল সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখার নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে। ইতোমধ্যেই জেলা জুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠছে এটি। কে আসছেন নেতৃত্বে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

জানা যায়, উজ্জল নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভুমিকা রাখা এই ছাত্রনেতা বিএনপির রাজনীতি করতে গিয়ে হয়েছেন ২১টি মামলার আসামি। একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। কারাভোগ করেছেন পাঁচবার। এমনকি তিনবার গুরুতর হামলার স্বীকার হয়েছেন। দীর্ঘদিন ছিলেন ফেরারী। তৃণমূলের জনপ্রিয় এই নেতার রয়েছে নিজস্ব শক্তিশালী কর্মীবাহিনী। জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছেও তিনি স্মেহভাজন। বিএনপির প্রতিটি কর্মসূচিতে বিশেষত ৫ তারিখের পরে হরতাল-অবরোধে উজ্জলের ছিলো সরব উপস্থিতি। ২৪ এর গনঅভ্যুত্থানে তিনি ছাত্রসমাজকে সংগঠিত করে নোয়াখালীতে নেতৃত্ব দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ এর আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগ এবং পুলিশের টার্গেটে পড়ে বাড়ি ঘরে থাকতে পারেননি এই ছাত্রনেতা। বিভিন্ন কৌশলে তিনি ৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন তার লোকজন নিয়ে প্রোগ্রামে উপিস্তিত হতেন। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ঘনিষ্ঠ সাইফুল ইসলাম উজ্জল ঢাকার রাজপথে ২৮ অক্টোবরের ঐতিহাসিক আন্দোলনে সামনের সারিতে থেকে লড়েছেন। তার সে সময়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল । একইভাবে সোনাপুর অঞ্চলেও আওয়ামী নেতাকর্মীদের প্রতিরোধে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি।

জেলার প্রত্যন্ত অঞ্চলের ছাত্রদল কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে—তাদের প্রত্যাশা, আসন্ন জেলা ছাত্রদলের কমিটিতে কারা-নির্যাতিত, দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক, কর্মীবান্ধব, জনপ্রিয় ছাত্রনেতা সাইফুল ইসলাম উজ্জলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102