রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে তাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৪ Time View

স্টাফ রিপোর্টার-

গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিক ভাবে জানা যায়,চাঁদাবাজি নিয়ে লাইভ করায় এ হত্যাকান্ড ঘটে।এ রিপোর্ট লিখা পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

 

ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তিনি। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’

এ বিষয়ে একজন বলেন, আমরা পাশেই হেটে যাচ্ছিল সাংবাদিক তুহিন। হঠাৎ একজন মহিলাকে ঘিরে কিছু লোকজন অস্ত্রের মহড়া দিচ্ছিলো। তুহিন দৌড়ে সাইডে গিয়ে ভিডিও করছিলো। তারপর থেকেই আর তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে দোকানের সামনে জটলা দেখে এসে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পরে আছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102