রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল: ইসি সানাউল্লাহ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৭ Time View

নিজস্ব সংবাদদাতাঃ-

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সকাল ১১টা থেকে শুরু হয়ে সভাটি চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সানাউল্লাহ বলেন, ‘ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, আগামী মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলে জানান এই ইসি সচিব।

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দিবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা। ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

কমিশনের আজকের দিনের মতো সভা মুলতবি করা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, প্রতীক দেয়া থাকবে, তবে প্রার্থী নাম নয়। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিন সপ্তাহ সময় দেয়া হবে। ভোট দিতে রেজিস্ট্রেশনের জন্য, দেশেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারি এবং ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ভোটের দিন প্রার্থী বা গণমাধ্যম ড্রোন-কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102