সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

হাতিয়ার আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে গড়া কমিটি নিয়ে আ.লীগ পুর্নবাসনের অভিযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ Time View

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের নিজ এলাকা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদী এ সমন্বয় কমিটিতে ৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন হেডমাস্টার শামছল তিব্রিজ।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এছাড়াও আরও ১৭ জনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ৩৩ জনকে। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব.) মোহাম্মদ সাহেদ উদ্দীন, আশরাফুল আজীম (বাপ্পী), হুমায়রা আক্তার পহেলী, শহীদুল্লাহ সুজন, ডা. আব্দুর রহমান, প্রফেসর বাকের বিল্লাহ, ডা. তানিয়া সুলতানা, দাউদুল ইসলাম খান, মেহেরাজ উদ্দীন, মাস্টার মোশাররফ হোসেন, আবু তৈয়ব, জাহেদা সুলতানা রুনা, জাকের হোসেন, ফুয়াদ উদ্দীন, প্রফেসর মফিজ উদ্দীন আহমেদ ও সালমা আক্তার লাকী।

কমিটিতে সদস্যরা হলেন, মাস্টার আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, আব্দুল মন্নান, সুফিয়া বেগম, আমীরুল ইসলাম শামীম, ফরহাদ উদ্দীন, উম্মে আফিফা, হাজী ইখতিয়ার উদ্দিন বখতিয়ার, ডা. মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট সাদিকুর রহমান রাশেদ, মাস্টার জসীম উদ্দীন, মুশফিকা আক্তার মেরী, ডা. মোহাম্মদ আব্দুল জলিল, জিয়াউর রহমান পলাশ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার গোলাম মাওলা, আপেল আলী, আমেনা বেগম, আজিজুর রহমান, রুমি আক্তার, দিদার উদ্দীন, হেলাল উদ্দীন, জোসনা বেগম, ইমন হাসান ভুট্টু, মনির উদ্দীন, আলফি শাহরিন ফিহা, বশির আহমেদ, জোসনা বেগম, আকবর হোসেন, আকতার হোসেন, নবীর উদ্দীন আলতাব, আকবর হোসেন, রাশেদ উদ্দীন (সাদেক আলী) ও রোজিনা আকতার।

জানা যায়, কমিটিতে যুগ্ম সমন্বয়কারী আশরাফুল আজিম বাপ্পি, হুমায়রা আক্তার পহেলী, সদস্য -আব্দুল মান্নান, মাস্টার গোলাম মাওলা সহ কয়েকজন কমিটিতে রয়েছেন যারা আওয়ামী লীগের লোকজন ছিলো। এবং হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর লোকজন ও রয়েছেন কমিটিতে। এই নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে অবহিত না করে কক্সবাজার ভ্রমণ করায় কারণ দর্শানোর নোটিশ পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হাতিয়া উপজেলা সমন্বয় কমিটিতে স্বাক্ষর করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এছাড়াও অনেকে এই কমিটিকে হান্নান মাসউদের ‘পারিবারিক কমিটি’ ও ‘আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ হিসেবেও অভিহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102