সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

শহীদ জিয়ার নামে বিমানবন্দরের নাম ফিরিয়ে দিতে হবে : বিএনপি নেতা রনি

Coder Boss
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৮ Time View

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উওম)এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, টঙ্গী থেকে আমাদের দুটি দাবি উত্থাপন করছি। একটি হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।

রবিবার (১ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন।

রনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে ২/১ টি দল নির্বাচন পিছিয়ে দিতে চায়।

পরীক্ষায় যে ছাত্ররা পাশ করতে পারবে না, তারাই পরীক্ষা পেছানোর দাবি করে।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ টেনে মঞ্জরুল করিম রনি বলেন, এই সরকারের উপদেষ্টারা লুটপাট করছেন। এই সরকার জুন পর্যন্ত থাকলে কি পরিমাণ দুর্নীতি হবে তার ঠিক নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও চারশ কোটি টাকার মালিক হয়েছিল।

টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল,ইসলাম,সদস্য সচিব রাজু,মহানগর যুবদল যুগ্ম আহবায়ক প্রবাল,ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরন,গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান,যুগ্ম আহবায়ক শাহ্ জালাল,টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আহবায়ক ফারুক,টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজীবুর রহমান রানাসহ অন্যান্য ওয়ার্ড নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102