রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

চার উপদেষ্টার নতুন দায়িত্ব

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২১৮ Time View

অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে পূর্বের দায়িত্বের সাথে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের মন্ত্রণালয়ের পাশাপাশি সালেহউদ্দিন আহমেদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে নৌ-পরিবহন মন্ত্রণালয়, হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং শারমীন এস মুরশিদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছিল ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। পরে অন্য উপদেষ্টাদের কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব কমানো হয়েছিল। পরে তা আরও কমানো হয়। সর্বশেষ তাঁর হাতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে এখন ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এর আগে সালেহদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়য়, হাসান আরিফ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এবার নতুন করে তারা আরও মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102