রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

বন্যা ষড়যন্ত্র কিনা তদন্ত করে দেখব: উপদেষ্টা আসিফ মাহমুদ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৮ Time View

বাংলাদেশে এবারের বন্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমরা একটা বাংলাদেশ চাই। বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।

গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, ‘ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। আমরা বলছি, সিস্টেমকে পুনর্গঠন করব। তিনি যদি তাঁর ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম পুনর্গঠনে হাত দেব।’

‘ছাত্ররা সিস্টেম পুনর্গঠনের জন্য লড়াই করেছে, ক্ষমতার পালাবদলের জন্য নয়।’

নোয়াখালীর মানুষ বন্যার সঙ্গে খুব পরিচিত না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করব। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন।’

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানেরা, গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102