রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ঢাকার সাথে বিচ্ছিন্ন হতে পারে কুমিল্লা-ফেনী-চট্টগ্রামের সড়ক পথের যোগাযোগ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২৬ Time View

আহমেদ মুসা বেলাল: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুমিল্লা চৌদ্দগ্রাম সদর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে সড়কের ওপর দিয়ে ব্যাপক পরিমাণে পানি প্রবাহিত হতে দেখা যায়।

কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।’

অন্যদিকে চৌদ্দগ্রাম মিয়ার বাজার এলাকায় কাঁকরি নদীর কোথাও কোথাও পাড় উপচে পানি পড়ছে। এদিকে ডাকাতিয়া নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নাঙ্গলকোট উপজেলা প্লাবিত হয়েছে।

এছাড়া গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102