শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ঢাবি ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় কারাগারে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪০৪ Time View

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর। এর মধ্যে নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং মুনতাসীর শহিদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী জুবায়ের আহমেদ পরিচিত একজনের কাছ থেকে মোটরসাইকেল কিনতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। মোটরসাইকেল বিক্রেতাদের আসতে দেরি হওয়ায় জুবায়ের সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যান। সেখানে গ্লাস টাওয়ারের পশ্চিম পাশে গেলে তিনজন তাকে ঘিরে ধরে ও কিল-ঘুসি দিয়ে আহত করে মানিব্যাগ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে হাতে-পায়ে ধরলে আসামিরা পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102