শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

কোটা বাতিলের দাবিতে রাজধানীসহ উত্তাল দেশ

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪৬৮ Time View

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ-চানখারপুল অবরোধের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ও অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বিকেল ৪টায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন তারা।

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিলের পরিপত্র গত ৫ই জুন হাইকোর্টে বাতিল করার পর থেকে তীব্র আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।

‘বৈষম্য বিরোধী ছাত্র সমাজের’ ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহে পদযাত্রা, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া না পাওয়ায় গতকাল শনিবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। বিকেল তিনটা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হতে থাকেন তারা।

সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিভিন্ন দলে ভাগ হয়ে সাইন্সল্যাব, নীলক্ষেত মোড়, চানখারপুল মোড়ে গিয়ে অবস্থান নেন। সঙ্গে সঙ্গে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে শাহবাগের দিকে এগোতে থাকে। প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর এ মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান নেন।

পরে মিছিলের একটি অংশ সামনে এগিয়ে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কও অবরোধ করে। শাহবাগ ও বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের ঘিরে পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।

বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও বড় অংশই মূলত জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে। তারা রাস্তায় বসে সমস্বরে ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’-ইত্যাদি স্লোগানে উত্তাল করে রেখেছেন শাহবাগ এলাকা। গান-কবিতা, গল্পেও চলছে শিক্ষার্থীদের প্রতিবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102