সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

খন্দকার মোশাররফকে ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৭ Time View

উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন জানান, রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে বাবাকে সিঙ্গাপুর নিয়ে নেওয়া হবে। বাবার জন্য সবাই দোয়া করবেন।

তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবেন। কিন্তু তেমন কোনো লক্ষণ দেখছি না। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ফের সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খন্দকার মোশাররফ। ওইদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে গত ২৪ জুন তাকে বাসায় নেওয়া হয়।

এরপর ফের অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ জুন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দুই মাসের বেশি চিকিৎসা নেওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর গত ৫ ডিসেম্বর তাকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102