সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

বিএনপি নেতা আমিনুল হক’কে আরও চার মামলায় গ্রেফতার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View

রমনা মডেল থানার পৃথক আরও চারটি মামলায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখান।
এ নিয়ে গত ২৮ অক্টোবরের ঘটনায় মোট ৯টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সোমবার পল্টন থানার ৫টি নাশকতার মামলায় আমিনুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

এদিন আমিনুল হককে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার নাশকতার দুই মামলায় ১০ দিন ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার ব্যাক্তিগত আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সুমন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের এসআই মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ মোট ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102