সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপি নেতা খন্দকার মোশররফকে

Coder Boss
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করছে পরিবার। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের এপয়েন্টমেন্ট পেলে দ্রুত তাকে সেখানে নেয়া হবে বলে জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্র ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আব্বাকে সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ডাক্তারদের এপয়েন্টমেন্ট পেয়ে যাবো। এপয়েন্টমেন্ট পেলে দ্রুত সিঙ্গাপুর নেয়া হবে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ড. খন্দকার মোশাররফ হোসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাই তাকে সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে নিয়ে যেতে ভিসা পাওয়া ও চিকিৎসকদের শিডিউল পাওয়ার কিছু বিষয় রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ই জুন রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখতে পান- তার ব্রেইনের বাইরে ছোট্ট একটি টিউমারের অস্তিত্ব। এরপর ২৭শে জুন বিএনপি’র এই শীর্ষ নেতাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

দুই মাসের বেশি সময় চিকিৎসা শেষে দেশে ফিরেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ফের তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102