শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ Time View

ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে স্টারলাইন কাউন্টার সংলগ্ন ইতালি ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন– অ্যারিস্টোফার্মা ফেনী ডিপোর সহকারী ইনচার্জ আশিষ (৪০), তার স্ত্রী টুম্পা রাণী (৩০) ও তাদের ছেলে ঋক (৯)। আশিষ ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার নেপাল সরকারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও অ্যারিস্টোফার্মা ফেনী ডিপোর ইনচার্জ রহুল আমিন বলেন, রাত ৯টার দিকে ডিপোর কাজ শেষ করে আশিষসহ একসঙ্গে বাসায় ফিরেছি। আমার বাসার পাশেই তার বাসা। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে ওই ভবন থেকে বিকট আওয়াজ শুনে বাসার বাইরে এসে দেখি তারা তিনজন দগ্ধ হয়ে নিচে নেমে এসেছে। তাৎক্ষণিক সেখান থেকে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবির বলেন, বিস্ফোরণে তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আশিষের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ, টুম্পার ৪০ শতাংশ ও তাদের ছেলে ঋকের ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি। ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। সেখান থেকে পরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102