নিজস্ব প্রতিবেদক , সাভার | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এক বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। সাভারের ছায়াবীথি ও আড়াপাড়া,জালেশর,জামসিং এলাকা থেকে শুরু হওয়া এই গণসংযোগটি বাজার রোড হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ‘ধানের শীষ’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মিছিলে সাভার পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ভোটার এবং সাধারণ শ্রমজীবী মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। রেকর্ড ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু” গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন: ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই একজন সৎ, শিক্ষিত ও আদর্শিক ব্যক্তিত্ব। তিনি বিএনপির দুঃসময়ের কান্ডারী এবং দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন। সাভারবাসী তাকে আগামীতে এমপি ও মন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে ডা. সালাউদ্দিন বাবু বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে সবচাইতে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়বেন। উল্লেখ্য যে, ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এর আগে দুইবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এলাকায় তার ব্যক্তিগত ক্লিন ইমেজ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মাঝে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন তৃণমূলের রাজনৈতিক বিশ্লেষকরা।