শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ।

Coder Boss
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক, সাভার | ৭ ফেব্রুয়ারি, ২০২৬

​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এই আসনে গণ অধিকার পরিষদের (নুরুল হক নুর অংশ) মনোনীত প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ তিনি আইন বিষয়ক সম্পাদক গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি , ও অতিরিক্ত পসিকিউট মহানগর দায়রা জজ আদালত ঢাকা। তার এই ব্যতিক্রমী প্রচারণা ও জনসংযোগ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ​বিগত কয়েকদিন ধরে শওকত কবির সাভারের আকরান বাজার, বিরুলিয়া এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিবিড় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন দলীয় কর্মীদের নিয়ে তিনি বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে সরাসরি ভোটারদের সাথে মতবিনিময় করছেন। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি পরিবর্তনের ডাক দিচ্ছেন।

​​গণসংযোগকালে পথসভাগুলোতে এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ তার রাজনৈতিক লক্ষ্য ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরছেন। তার বক্তব্যে মূলত তিনটি বিষয় প্রধান্য পাচ্ছে:

দীর্ঘদিনের ‘গণতন্ত্রহীনতা’ দূর করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সাভার-আশুলিয়া এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দূর করা। এলাকাকে সব ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদক সন্ত্রাসমুক্ত করার কঠোর অঙ্গীকার। ​পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তে নতুন ও শিক্ষিত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন এই আইনজীবী নেতা। তিনি বলেন আমরা সাভার-আশুলিয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে চাই। দীর্ঘদিনের পুরনো নেতৃত্ব জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এখন সময় তরুণদের এগিয়ে আসার। ​নির্বাচনী মাঠ বিশ্লেষণে দেখা যাচ্ছে, শওকত কবিরের প্রচারণায় তরুণ প্রজন্ম ও ছাত্রদের একটি বড় অংশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কার্যক্রমের ব্যাপক সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সহায়ক হচ্ছে।

​২০২৬ সালের এই নির্বাচনে ঢাকা-১৯ আসনে গণ অধিকার পরিষদ তাদের শক্ত অবস্থানের জানান দিতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটগত বা একক—যেভাবেই নির্বাচন হোক না কেন, এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ এই প্রচারণা তাকে প্রতিযোগিতায় বেশ এগিয়ে রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102