শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন।

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

​নিজস্ব প্রতিবেদক, সাভার |

সাভারে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী অহিংস সমাজ সংস্কার আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার  বিকাল ৫টার সময় সাভারের পাকিজা ইয়ামিন চত্বরে ‘শাহাদাত এর ক্ষুদ্র ভাবনা’ নামক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​আন্দোলন চলাকালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা শাহাদাত হোসেন জীবনের গুরুত্ব তুলে ধরে বলেন, “মানুষ অনেক সময় আবেগ বা অসচেতনতার বশে নিজের জীবনের ঝুঁকি নেয়, যা কেবল তার নিজের নয়, বরং একটি পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়। আমাদের স্লোগানই হলো— জীবনের ঝুঁকি কেন রে ভাই জীবন তো তোমার একটাই।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সহিংসতা পরিহার করে গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। ​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি মো. হাসানুর রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ। ​গাজীপুর জেলা সভাপতি হাসানুর রহমান বলেন, “আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনার মাধ্যমে সমাজে বড় পরিবর্তন আনতে চাই। আজ সাভারে যে সচেতনতার বার্তা আমরা দিচ্ছি, তা পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।” ​কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইমরান মাহমুদ জানান, প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে জীবনের মূল্য বোঝানো এবং অহিংস সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। ​সংগঠনটি মূলত তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা এবং নিরাপদ জীবন যাপনের ওপর গুরুত্বারোপ করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102