শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ Time View

সংবাদ:
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউন্সিলর পদপ্রার্থী নূর ই মুস্তফা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-মানবাধিকার সম্পাদক আল আমিন হোসেন শুভ।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহাজুদ্দিন, আবুল হোসেন, মুসা ও রিমন। এছাড়াও গাজীপুর মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102